গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

গাজীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৮:১০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:১০

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. কফিল উদ্দিন (৩৬)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা বেগমকে প্রায়ই মারধর ও নির্যাতন করতো স্বামী কফিল উদ্দিন। এর জের ধরে ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল উদ্দিন তার স্ত্রী মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যাকাণ্ডটিকে আত্মহত্যার কথা বলে প্রচার করে স্বামী কফিল উদ্দিন।  ঘটনার দুই দিন পর নিহতের ভাই মেগু মিয়া বাদি হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত স্বামী কফিল উদ্দিনের বিরুদ্ধে ওই বছরের ১২ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামি কফিল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল কাদের,আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল খালেক।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি