নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৯:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:৪১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে হারবেস্ট রিচ (বেনেটেক্স) নামের এক পোশাক কারখানায় শ্রমিকরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে  শ্রমিকরা।
এ সময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় বর্তমানে প্রায় ১২শ’ শ্রমিকের গত তিন মাসের বেতন-ভাতা বাকি রয়েছে।  শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবি জানালে রবিবার দুপুরে তা পরিশোধ করার কথা বলে কর্তৃপক্ষ। তবে রবিবার বেতন না পাওয়ায় সোমবার দুপুর থেকে আন্দোলন শুরু করে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ইসলাম বলেন, শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে।

/এসএনএইচ/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি