খুলনা বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে পড়ে কিশোরের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ২২:৪৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২২:৫৩

খুলনা খুলনার সার্কিট হাউজ ময়দানে আয়োজিত বাণিজ্যমেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে মো. রাকিব (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাকিব মহানগরীর চাঁনমারী বাজার এলাকার ইসমাইল শেখের ছেলে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, নাগরদোলায় চড়া অবস্থায় রাকিব প্রথমে একটি কাঠের খাঁচার আঘাতে গুরুতর আহত হয়। এরপর ছিটকে মাটিতে পড়ে যায়। প্রথমে তাকে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এলিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ইমরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন।

এলিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ইমরুল হাসান জানান, নাগরদোলায় থাকা অবস্থায় রাকিব অসতর্কতায় হাত ছেড়ে দিলে কাঠের খাঁচার আঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৬ মার্চ থেকে খুলনা চেম্বার অব কমার্সের আয়োজন ও এলিন ট্রেডার্সের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই বাণিজ্য মেলা শুরু হয়েছে। দুর্ঘটনায় মেলা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি