ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২৩:৪০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২৩:৪২

কারাদণ্ড বরিশালের বাবুগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল তাদের এ দণ্ডাদেশ দেন।
অভিযুক্ত ব্যবসায়ী শাহ আলম (৫০) বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে বাস করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার একটি খাবার হোটেল রয়েছে।
জানা যায়, সকালে সি-বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাবার পথে নিজের হোটেলে ডেকে নেয় শাহ আলম। পরে হোটেলের ঝাপ বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা শাহ আলমকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে শাহ আলমকে অটক করে থানায় নিয়ে যায়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দিয়ে শাহ আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি