লক্ষ্মীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ০১:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০২:১২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর উভূতি গ্রামে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,স্থানীয় পশ্চিম চর উভূতি গ্রামের মো.শাহজাহানের সঙ্গে মালেক ও রফিকদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বেলা ১১ টার দিকে বিরোধপূর্ণ সম্পত্তিতে মালেক ও রফিকরা ঘর তুলতে যান। এ সময় মো.শাহজাহানের লোকজন তাদের বাধা দেয় এবং নির্মাণাধীন ঘর ভাঙচুর করেন।এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে মালেক ও রফিকদের পক্ষ নিয়ে ৫০ থেকে ৬০ জন ভাড়াটে লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহজাহানদের ওপর পাল্টা হামলা চালায়।
লক্ষ্মীপুর সদর থানার এসআই আফসার উদ্দিন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএনএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি