মঠবাড়িয়ায় হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় মামলা

পিরোজপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ১৭:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:০০

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বান্ধাঘাটায় র‌্যাবের অভিযানে  চারটি হরিনের চামড়া উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে পাচারকারী আল-আমীন  জুয়েলকে আসামী করে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়,  র‌্যাব-৮ এর একটি দল ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে চামড়া বেচাকেনার সময় আল আমীন জুয়েল (৩৫) কে চারটি চামড়াসহ  আটক করে। আটককৃত জুয়েল পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের সানু হাওলাদারের পুত্র।

পুলিশ সূত্র জানান, জুয়েল দীর্ঘদিন যাবৎ হরিনের মাংস ও চামড়া বিক্রির সাথে জড়িত।

ওসি জানান, আটককৃত আল আমীন জুয়েলকে বুধবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এইচকে/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি