পান্তা-ইলিশ ছাড়াই পহেলা বৈশাখ উদযাপন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ২১:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:৫৭

পান্তা-ইলিশ নিষিদ্ধ করে প্রথমবারের মত পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) । বুধবার ববি’র কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ বিরোধী সংবাদ সম্মেলন

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনের দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ নিষিদ্ধ থাকবে। কারণ এ সময়টি রূপালী ইলিশের প্রজনন মৌসুম। আর রূপালী ইলিশ খাওয়া মানে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা। তাই ববির উৎসবে পান্তা-ইলিশ ছাড়া সব আয়োজনই থাকবে। আয়োজন করা হবে বৈশাখী মেলার। এতে নাগরদোলা, মৃৎ শিল্প, হস্ত শিল্প, মনিহারিসহ বিভিন্ন গ্রামীণ জিনিসপত্র থাকবে। এছাড়াও বৈশাখী আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একে  এম মাহবুব হাসান, রেজিস্টার মো. মনিরুল ইসলাম, প্রক্টর মো.শফিউল আলম ও ডেকো ফুডস লিমিটেডের এজিএম (মার্কেটিং) অনুপম চন্দ্র দাস।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি