নাশকতার মামলায় বিএনপি নেতা জেল হাজতে

মাগুরা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ২৩:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২৩:১৩

. মাগুরার আলোচিত মঘির ঢালে পেট্রোল বোমা হামলা মামলার অন্যতম আসামি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলী আহম্মদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পেট্রোল বোমা হামলা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক চারটি মামলায় জেলা বিএনপির সদস্য সচিব আলী আহম্মেদ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম, অতিরিক্ত দায়রা জজ আরাফাত হোসেন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারকরা জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান দাবি করেন তার মক্কেল নিরাপরাধ। অভিযুক্ত কোনও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন জানান, জেলা বিএনপির সদস্য সচিব আলী আহম্মদ গত বছরের ২১ মার্চ মাগুরার আলোচিত মঘির ঢালে পেট্রোলবোমা হামলার অন্যতম আসামি। এ ঘটনায় ৯ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে পাঁচজন মারা যান। এ মামলাসহ অন্য তিনটি মামলার অভিযোগপত্র আদালতে এসেছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।
/বিটি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি