মাগুরার ৭ ইউপিতে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

মাগুরা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৩:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৪:০০

মাগুরার শালিখা উপজেলার সাত ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বুধবার বিষয়টি নিশ্চিত করেছন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
পঙ্কজ কুমার কুণ্ডু জানান, মঙ্গলবার রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সাত ইউপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের চিঠি  হাতে পেয়েছি। শালিখা উপজেলা আওয়ামী লীগের করা তৃণমূলের বাছাইকৃত প্রার্থীদের নামের তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটি সাতটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- শালিখা সদর আড়পাড়া ইউনিয়নে মুন্সী ইসরাইল হোসেন, ধনেশ্বরগাতীতে বিমলেন্দু শিকদার, তালখড়িতে মো. সিরাজুদ্দীন মণ্ডল, শতখালীতে মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখায় মো. আমজাদ আলী, বুনাগাতীতে মো. বখতিয়ার লস্কর ও গঙ্গারামপুর ইউনিয়নে মো. হালিম মিয়া।
/এনএস/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি