লাউয়াছড়া-মৌলভীবাজার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১০:০২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:০৫

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুধবার মধ্য রাতে ঘূর্ণিঝড় আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে পাহাড়ে আটকা পড়েছে যাত্রীবাহী আন্তনগর উপবন এক্সপ্রেস। এদিকে লাউয়াছড়ার সঙ্গে মৌলভীবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দিনগত রাত ১২টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আটকা পড়ে। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনটি আটকা পড়ে। এতে যাত্রীরা রাতভর দুর্ভোগ পোহান। তবে রেললাইনে উপড়ে পড়া গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে বৃহস্পতিবার ভোর থেকে কাজ শুরু হয়েছে বলে স্থানীয় রেল সূত্রে জানা গেছে।
/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি