১৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বেনাপোল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৯

bsfঅবৈধপথে ভারতে গিয়ে আটক হওয়া ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল দিয়ে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় তাদের।
ফেরত আসারা হচ্ছেন বেলাল হাওলাদার (১৮), প্রতাপ (১৮) পান্নু মিস্ত্রী (২৩), কৃষ্ণপদ মণ্ডল (৪০), কনি হোসেন (৫৮), সাবিনা (১৯), সন্তোস কুমার অধিকারী (৬০), বিপ্লব কুমার অধিকারী (২৩), কাজী আব্দুল গফফার (৩০), রেজাউল (৩৮), সাইরা বেগম (৫৫), রহিমা বেগম (৪০), সুজন (১৮), মেহেদী হাসান (১৮), সিপন (১৪) ও শফিকুল (২৪)।
ফেরত আসা সায়রা বেগম জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে গত মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত পথে ভারতে প্রবেশ করেন তারা। এরপর ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ রেলস্টেশন এলাকায় ট্রেনের জন্য অপেক্ষা করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের চালান না দিয়ে বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শিশির কুমার ১৬ বাংলাদেশিকে বিজিবি’র কাছে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে তাদের সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ  করেছে।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি