ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

সিলেট প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ২০:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২১:৩১

সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), সেকেন্ড অফিসারসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। সোমবার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাদী হয়ে এ মামলা করেন। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা এ মামলা দায়ের করেন বলে জানা যায়।
সিলেট মামলার আসামিরা হলেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ ও একই থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদির। সিলেট নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ আমলে নিয়ে মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে আগামী ২৯ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সাইফুল ইসলাম হীরা।
৯ এপ্রিল রাতে নগরীর কুয়ার পাড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদের সমর্থদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ ৪টি রামদা উদ্ধার করে। এ সময় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোতয়ালী থানার ওসির ওপর নাখোশ হন সরকারি দলের এ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
ঘটনার পরদিন ১০ এপ্রিল বিকেলে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানার ওসির অপসারণ চেয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। এর একদিন পর আদালতে ওসিসহ তিন কর্মকতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন—
বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে: এবিএম মহিউদ্দিন
বরিশালে ইটভাটা থেকে শিশুসহ ১৩ শ্রমিক উদ্ধার, দুইজন গ্রেফতার



/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি