ফেনীতে রাশেদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে তার পরিবার। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ব্যবসায়ী রাশেদ হোসেন শহরের পশ্চিম উকিলপাড়ার আবদুর রহমান হাজারীর ছেলে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আইসিবি ইসলামী ব্যাংক ফেনী শাখা থেকে ব্যবসার জন্য ২০ লাখ টাকা সিসি লোন তুলে ব্যাংক থেকে ফেরার পথে ট্রাংক রোড এলাকায় দুর্বৃত্তরা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়।
অপহৃত ব্যবসায়ীর স্ত্রী সেলিনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
এসআই জানান, নিখোঁজ রাশেদ হোসেনকে উদ্ধারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তার মোবাইল কললিস্টের সূত্র ধরে তদন্ত এগিয়ে চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
বগুড়ায় আ. লীগ নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা
দাকোপে সুপেয় পানির তীব্র সংকটে দুই লাখ মানুষ
রাজউক পরিচালককে গ্রেফতার করেছে দুদক
/এইচকে/







