যশোরে পাওয়া লাশ ঝিনাইদহের নিখোঁজ দুই শিবির নেতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ১৩:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:২২

শিবির নেতা আবুজার গিফারি ও শামীম মাহমুদ যশোর সদরের বিরামপুকুর মহাশশ্মানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত দুই যুবক হলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারি ও ছাত্র শিবির নেতা শামীম মাহমুদ। আবুজার গিফারির চাচাত ভাই নান্নু মিয়া ও শামীমের মামা ইমরান হোসেন তাদের লাশ সনাক্ত করেছেন।
এছাড়া শিবির পরিচালিত “আমি পরাধীন” নামক একটি ফেসবুক আইডি থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গত ১৮ মার্চ দুপুরে চাপালী গ্রামের নিজ বাড়ি থেকে আবুজার গিফারি ও ২৫ মার্চ বিকালে কালীগঞ্জ কলেজ রোড থেকে শামীম মাহমুদকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আবুজার গিফারি যশোর এমএম কলেজের বাংলা অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামে নুর ইসলামের ছেলে এবং শামীম মাহমুদ ঝিনাইদহ সরকারি কেসি কলেজের স্নাতক ব্যবস্থাপনা বিভঅগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গিফারি পরিবার ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ থানায় জিডির আবেদন করেন। শামীমের পরিবারও পৃথকভাবে জিডির আবেদন করেন।

আরও পড়তে পারেন: যশোরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

গিফারি নিখোঁজের ২৬ দিন ও শামীমের নিখোঁজের ১৯ দিন পর তাদের মাথায় গুলিবিদ্ধ লাশ যশোর সদর উপজেলার বিরামপুকুর মহাশশ্মানে পাওয়া যায়।

এ ঘটনায় গত ২৯ মার্চ শিবির পরিচালিত আমি পরাধীন নামক ফেসবুক আইডিতে পুলিশের প্রতি বিদ্বেষ প্রকাশ করে বিবৃতি দেন শিবির নেতারা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তাদের নিখোঁজের ব্যাপারে কালীগঞ্জ থানায় কোনও জিডি হয়নি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ছাত্র আন্দোলনে একে-৪৭ দিয়ে গুলি, বিহারের সেই পুলিশ সদস্য বরখাস্ত
ছাত্র আন্দোলনে একে-৪৭ দিয়ে গুলি, বিহারের সেই পুলিশ সদস্য বরখাস্ত
বিশ্বকাপ ইস্যুতে ইনফান্তিনোর বার্তা, ‘মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন’ 
বিশ্বকাপ ইস্যুতে ইনফান্তিনোর বার্তা, ‘মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন’ 
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত