৬৬ হাজার ইয়াবা উদ্ধার, ৩ ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১২:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১২:১৮

নারায়ণগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ৬৬ হাজার ৮শ পিস ইয়াবার একটি চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের তিনজন সদস্যকে। তারা মূলত চট্টগ্রাম ও টেকনাফ থেকে বিভিন্ন পন্থায় নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ইয়াবার চালান আনতেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্রথমে ইয়াবাসহ একজনকে ও পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আরও দুইজনকে গ্রেফতার করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে হাজির করা হয়।

আরও পড়ুন- পহেলা বৈশাখের খাবার খেয়ে ২৫ জন হাসপাতালে

গ্রেফতারকৃতরা হলেন- চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সেনেরহাট গ্যারাঙ্গিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ফোরকানউদ্দিন (২১), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলভিপাড়া গ্রামের শাহআলমের ছেলে শাহ জাহান (২৫) ও একই উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার কবির আহমেদ এর ছেলে মোহাম্মদ হারুন (২১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, চট্রগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সাইনবোর্ড এসে নেমে সিএনজিতে ওঠেন ফোরকানউদ্দিন। ভোর ৫টায় সাইনবোর্ডে পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এএসআই আসাদ ও তার ফোর্স ওই সিএনজি তল্লাশি করার সময়ে ফোরকানের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বয়াম ও একটি টিনের কোটা থেকে ৬৬ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ও হারুনকে। ফোরকান জানান ওই ইয়াবার চালান তিনি এ দুইজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এনেছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা চট্রগ্রাম ও কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী।

আরও পড়ুন- দুর্গম ২৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী