রিকশাভাড়া নির্ধারণের দাবি যাত্রীদের

চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রীপুর পৌর কার্যালয় ঘেরাও

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১৭:০১আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:১১

শ্রীপুর পৌর কার্যালয় চাঁদাবাজি বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছে রিকশা ও যন্ত্রচালিত রিকশার চালকেরা। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিকশা নিয়ে পৌর পরিষদ সড়ক তারা চার ঘণ্টা ঘেরাও করে রাখে। এতে পৌর কার্যালয় ও শ্রীপুর বাসস্ট্যান্ড-আমতলা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় রিকশাচলকেরা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে, রিকশা যাত্রীরাও পৌর এলাকায় রিকশাভাড়া নির্ধারণের দাবি জানান।
রিকশাচালক হযরত আলী, বাচ্চু মিয়া, শফিকুল, আক্রাম হোসেন, রেজাউল জানান, গত তিন বছর যাবত শ্রীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। শ্রীপুর শহরে তিন’শ গজের মধ্যে চাঁদা উত্তোলনের দুটি স্থান রয়েছে। রিকশা পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনও স্থান নেই। তারপরও প্রতিদিন চাঁদা উত্তোলনের স্থানগুলো অতিক্রম করার সময় ১০ টাকা করে চাঁদা দিতে হয়।
তারা অভিযোগ করেন, গত তিন বছরে কোনও রিকশা বা যন্ত্রচালিত কোনও রিকশার লাইসেন্স দেওয়া হয়নি। চাঁদার কারণে বাধ্য হয়ে রিকশা ভাড়া বেশি নিতে হয়। এ নিয়ে যাত্রীদের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়।
পৌরবাসী কলেজছাত্র আমিনুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলামসহ অনেকেই বলেন, এক’শ হাত দূরত্বের ভাড়া ১০ টাকা আবার ১৫ হাত দূরত্বের ভাড়াও ১০ টাকা দিতে হয়। ট্যাক্স আদায়ের জন্য পৌরসভার বিভিন্ন স্থানে যানবাহনের জন্য ইজারা দেওয়া হলেও যাত্রীদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়নি।
এ ব্যাপারে শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান জানান, পৌর পরিষদের সিদ্ধান্ত অনুসারে রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট কয়েকটি স্থান ইজারা দেওয়া হয়েছে। এ স্থানগুলো রিকশা পার্কিংয়ের জন্য বরাদ্দ। তবে যাত্রী উঠানামা বা পার্কিং করা হলে চাঁদা দেওয়ার বিধান রয়েছে। এ স্থানগুলো শুধু রিকশা বা তিন চাকার যানবাহনের জন্য প্রযোজ্য।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী