বরিশালে মন্ত্রী ও র‌্যাবপ্রধান পরিচয়ে তিন প্রতারক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১৮:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৮:৪৫

বরিশালে মন্ত্রী ও র‌্যাবপ্রধান পরিচয়ে তিন প্রতারক গ্রেফতার যোগাযোগমন্ত্রী ও র‌্যাবপ্রধান পরিচয়ে মোবাইলফোনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার ঘটনায় তিন প্রতারককে গ্রেফতার করছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা ডিবি পুলিশের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মণপাড়া গ্রামের রাধানাথ বাছাড়ের ছেলে ভুয়া যোগাযোগমন্ত্রী পরিমল বাছাড় (৪০), পরিমল মণ্ডলের ছেলে ভুয়া র‌্যাবপ্রধান সবুজ মণ্ডল (১৯) ও বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনকারী নারায়ন বাছাড়ের ছেলে অমিত বাছাড় (১৭)।
প্রতারকরা এসব ঘটনায় একটি আধুনিক সফটওয়ার ব্যবহার করেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক শিহাবুল ইসলাম তাদেরকে জেলহাজতে পাঠান।

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের লেবানন প্রবাসী মো. মামুনের স্ত্রী কলি আক্তারকে গত ২৫ মার্চ (শুক্রবার) ফোন করে প্রতারিত করে ওই চক্রটি। চক্রটি তার কাছ থেকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে ছিনিয়ে নেয়।

এরপর তিনি গত ১৬ এপ্রিল অজ্ঞাতনামা আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল প্রতারকদের শনাক্ত করে। পরবর্তীতে ভাঙ্গা থানার ব্রাক্ষ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় মূল প্রতারকসহ আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের