এক মাসেও তনু হত্যা তদন্তে অগ্রগতি নেই

‘কোনও কিছুই ময়নাতদন্তের প্রতিবেদনকে প্রভাবিত করবে না’

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
১৭ এপ্রিল ২০১৬, ২২:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২৩:১৩

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু (২১) হত্যাকাণ্ডের ২৮ দিন পার হলেও তদন্তের কোনও অগ্রগতি নেই। এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেছেন, কোনও কিছুই ময়নাতদন্তের প্রতিবেদনকে প্রভাবিত করবে না।
জানা গেছে, সিআইডি শুধু জিজ্ঞাসাবাদেই নিজেদের তদন্ত অব্যাহত রেখেছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহীম বুধবার মামলার বিষয়ে সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে ঢাকা ছিলেন গত ৩ দিন। ২৮ মার্চ সন্ধ্যায় মামলাটি স্থানান্তর হয় সিআইডি পুলিশের কাছে। এরপর গত ২০ দিন ধরে মামলা তদন্ত অব্যাহত রেখেছে সিআইডি। এর মধ্যে দুই দফায় ৬ দিনে ৩৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদ ছাড়া মামলার আর কী অগ্রগতি আছে জানতে চাইলে সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান কোনও মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে তনু হত্যার পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কোনও আসামির নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেন তার বাবা ইয়ার হোসেন। এরপর ৪ দিন মামলা তদন্তে ছিল কোতোয়ালি পুলিশ। ২৫ মার্চ মামলা স্থানান্তর করা হয় ডিবি পুলিশের কাছে। ৪ দিন মামলার তদন্ত করে ডিবি।
এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা জানান, যেসব পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো হয়েছে তার সব হাতে এসে পৌঁছলে ৩ সদস্যের বোর্ড বসে ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত করবে। কী সেসব পরীক্ষা জানতে চাইলে তিনি উত্তর দিতে রাজি হননি। শিগগিরই প্রতিবেদন পাওয়া যাবে কিনা এ প্রশ্নের উত্তরও দেননি তিনি। আরেক প্রশ্নের জবাবে বলেন,কোনও প্রভাব ময়নাতদন্তের প্রতিবেদনকে প্রভাবিত করবে না। পরীক্ষায় যা পাওয়া যাবে তাই আমরা উল্লেখ করবো।

২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে তনুর মরদেহ উদ্ধার করে তার বাবা ইয়ার হোসেন। পরদিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ২য় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী