পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগের সভাপতি আহত

ঝালকাঠি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ০১:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ০১:৩৯

ঝালকাঠি ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলার ছাত্রলীগের সভাপতির ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকের।  আহত সভাপতি রফিকুল ইসলাম রাহাত ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (২০ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
রাহাত সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লার ছেলে। তার মাথা, পিঠ ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তবরত চিকিৎসক ডা. দিলসাদ জানিয়েছেন।
রাহাত অভিযোগ করেন, শহরের সদর চৌমাথা থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে বায়তুল মোকারম মসজিদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি  শফিক, ছাত্রলীগের শেখ সজীব ও ব্যাবসায়ী সরোয়ার তার গতি রোধ করে মাথা ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, ১৩ এপ্রিল শহরের বারচালার সামনে জেলা ছাত্রলীগের সভাপতির ভাড়াটে দোকানে টাকা লেনদেনকে কেন্দ্র করে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলুল হক আজিম, সদর উপজেলার সভাপতি রফিকুল ইসলাম রাহাত ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জলের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হলে আসামীরা পলাতক ছিল।  

পূর্ব শত্রুতা থাকলেও হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার সময় আমি শহরেই ছিলাম না। হামলা করার কোনও প্রশ্নই আসে না। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্ঠা করা হচ্ছে।

ঝালকাঠি সদর থনার ওসি মাহে আলম বলেন,  রাহাতকে   আঘাত করার কথা শুনেছি।  তার মাথা ও হাতে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

চট্টগ্রামে ৯ ভবন হেলে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম