চট্টগ্রামে ৯ ভবন হেলে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো
২০ এপ্রিল ২০১৬, ২৩:২৫আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ০০:০৪

চট্টগ্রাম মিয়ানমারের সর্বশেষ ভূমিকম্পে চট্টগ্রামে ৯টি ভবন হেলে পড়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অনুসন্ধান দলের প্রধান প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৩ এপ্রিলের ৬.৯ মাত্রার ভূমিকম্পের পরেই হেলে পড়া ভবনগুলোর ওপর আমরা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছি। এটি ২৪ এপ্রিল জমা দেওয়া হবে। এরপর চূড়ান্ত একটি প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, আমার ইতোমধ্যে ভবন মালিকদের সঙ্গে কথা বলেছি। ভবনগুলোর নকশা, মাটি পরীক্ষার রিপোর্টগুলো খতিয়ে দেখছি। এছাড়াও ওই ভবনগুলোর নির্মাণ, নকশা ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নামও সংগ্রহ করেছি।

আরও পড়ুন:  ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ চা বাগান থেকে রাজস্ব আদায় আরও বাড়াতে হবে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, বন্দর নগরী চট্টগ্রামের ৭৮ শতাংশ ভবনই ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রামে হেলে পড়া ৯ ভবনের মধ্যে তিনটি আবাসিক ভবন, পাঁচটি বাণিজ্যিক ভবন ও একটি বিদ্যালয় ভবন রয়েছে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম