বাঙালি নদী থেকে অবাধে বালু উত্তোলন

ঝুঁকির মুখে জোড়গাছা সেতু

বগুড়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ০৩:০০আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ০৩:০৫

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রভাবশালীরা বাঙালি নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৮০ মিটার দীর্ঘ জোড়গাছা সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। এ সেতু ক্ষতিগ্রস্ত হলে গাবতলী, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার সঙ্গে দক্ষিণ পাশের উপজেলার লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে নারচী ইউনিয়নের গণকপাড়া, পৌর এলাকার হিন্দুকান্দি, সদর ইউনিয়নের পাইকপাড়া, কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া, ডোমকান্দি ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি ও জোড়গাছা বাঙালি নদীর সেতুর নিচে শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। ফলে  নদীর তীরে ভাঙন অব্যাহত ও ফসলি জমিগুলো দেবে যাচ্ছে। এতে আশপাশের বিভিন্ন সড়ক ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে ভুমি ধসের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সরেজমিন সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়নে ভেলাবাড়ি ও জোড়গাছা গ্রামে গিয়ে দেখা গেছে, প্রভাবশালীরা জোড়গাছা সেতুর কাছেই  শ্যালো মেশিন বসিয়ে বালু তুলছে। কাছেই ড্রেজার হিসেবে পরিচিত আরও ১৫টি মেশিন বসানো হয়েছে।

আরও পড়ুন:

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ১

ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, স্থানীয় এমপি আবদুল মান্নান সেতুটি নির্মাণ করে আশপাশের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষের চলাচলের পথ সুগম করে দেন। অথচ মাত্র কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু উত্তোলন করে সেতুটিকে হুমকির মুখে ফেলেছে।

ভেলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে নদী থেকে মেশিনের মাধ্যমে বালু তুলছে।  স্থানীয় প্রশাসন জানলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, বাঙালি নদীতে মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী