অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌশ্রমিকেরা, দুর্ভোগে যাত্রীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১৫:২৭আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:২৮

সবসময় যে টার্মিনাল লঞ্চে ঠাসা থাকে বৃহস্পতিবার সেখানে লঞ্চের দেখা নেই

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে দেশের নৌবন্দরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন নৌযান শ্রমিকেরা। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের বিভিন্ন নৌ রুটে এই ধর্মঘট শুরু হয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দেশের কোনও নদীবন্দর এবং লঞ্চঘাট থেকে কোনও নৌযান ছেড়ে যায়নি। এ ঘটনায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণার পাশাপাশি ১৫ দফার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। নৌযান শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌপথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধ, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেলবিরোধী শিল্পনীতি বাতিল ইত্যাদি।

সদরঘাট নৌ টার্মিনালে টিকিট কাউন্টারগুলো বন্ধ

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূইয়া বাংলা ট্রিবিউনকে জানান, একই দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট আহ্বান করা হয়েছিলো। তখন নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান সভা করে দাবি মেনে নেওয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর তিনমাস পার হলেও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই ফের সারাদেশে নৌযান ধর্মঘট শুরু করা হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার সভাপতি সিকদার আবুল হাসেম জানান, ধর্মঘটের ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

চাঁদপুরে নৌ ধর্মঘটে ফাঁকা টার্মিনাল এলাকা

এদিকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, এদিকে ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, বাগেরহাট, ভোলাসহ অন্তত ২০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ভোলায় নৌ ধর্মঘটে অলস সময় কাটাচ্ছে নৌ শ্রমিকরা

ধর্মঘটের কথা আগে থেকে জানতে না পেরে অনেক যাত্রী ঘাটে এসেও ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে লঞ্চ টার্মিনাল থেকে ফিরে যাচ্ছেন। তারা অবিলম্বে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন।

বরিশালে লঞ্চ ধর্মঘটের ফলে দুর্ভোগে মানুষ

চাঁদপুরের ব্যবসায়ী আবুল হাসেম বলেন, আমি ঢাকায় যাবো। লঞ্চঘাটে এসে দেখি লঞ্চ চলাচল বন্ধ। এতে করে আমরা পড়েছি বিপদে। ঢাকাগামী আরেক যাত্রী জাহেদ হাসান বলেন, আগামীকাল আমার চাকরির ইন্টারভিউ আছে। কিন্তু আমি লঞ্চঘাটে এসে দেখি লঞ্চ চলছে না। ধর্মঘট যে চলছে তাও জানতাম না।

বিআইডাব্লিউটিএ’র উপপরিচালক ও চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ধর্মঘটের  বিষয়ে জানান, বেতন নিয়ে মালিক-শ্রমিকদের মাঝে সমস্যার কারণে এ ধর্মঘট। তবে উভয়পক্ষের মাঝে মিটিং চলছে। খুব দ্রুতই এটির সমাধান হয়ে যাবে।

/এমও/টিএন/

আরও পড়তে পারেন:

সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবাতনু হত্যাকাণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের