ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সভাপতির হামলায় সদর উপজেলা সভাপতি আহত

ঝালকাঠি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২৩:০১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২৩:৪৬

ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সভাপতির হামলায় সদর উপজেলা সভাপতি আহত পূর্ববিরোধের জের ধরে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাত হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম। 
বুধবার দুপুর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত রাহাত ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার মাথা, পিঠ ও হাতে কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওই হাসপাতালের কর্তবরত চিকিৎসক ডা. দিলসাদ জানিয়েছেন।
আহত রাহাত জানিয়েছেন, শহরের সদর চৌমাথা থেকে মোটর সাইকেলে চেপে বাসায় ফেরার সময় বায়তুল মোকারম মসজিদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ ছাত্রলীগ কর্মী শেখ সজীব ও ব্যবসায়ী সরোয়ার তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তার মাথা ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন:  madrasa-02 মাদ্রাসা শিক্ষার্থীকে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগে বাবা ও শিক্ষক আটক

তবে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি শহরেই ছিলাম না, হামলার তো প্রশ্নই আসে না। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করছে।

ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন,‘মোটর সাইকেলে যাওয়ার সময় কেউ হয়তো ওকে (রাহাতকে) লাঠি দিয়ে আঘাত করেছে। মাথা ও হাতে সামান্য আঘাতে চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শফিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে হামলার শিকার রাহাত। 

/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে