ফেসবুকে প্রবীর সিকদার : মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১২:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:০১

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে মিথ্যা মামলা সংক্রান্ত হয়রানি থেকে তাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন ৫৭(২)ধারার মামলার আসামি ও জামিনে মুক্তিপ্রাপ্ত এই সাংবাদিক।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!

ফেসবুকে প্রবীর শিকদারের স্ট্যাটাস মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আপনি অবিলম্বে আমাকে বাঁচান। আমি আমার মামলা নিয়ে কোনও ধরণের দয়া ভিক্ষা চাইছি না। ফরিদপুরে দায়ের করা ৫৭ ধারার মামলা ও তার চার্জশিট নিয়ে আমি মোটেই বিচলিত নই। আইন ও বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করলে .আমি নিশ্চিত, ।আইনী লড়াই করেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলায় আমি টিকে থাকবো, থাকবোই। আমাকে যেন আর কেউ মিথ্যা মামলায় হয়রানি করতে না পারে,কিংবা ভুয়া গোয়েন্দা পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে আমাকে গায়েব করে ফেলতে না পারে, সেটা আপনি নিশ্চিত করবেন প্লিজ ।
আমার এই শঙ্কার কারণ, ফরিদপুরে আমার পক্ষে আইনী লড়াই করছেন মাত্র একজন আইনজীবী। গত তিন দিন ধরে আমার মামলার চার্জশিটের নকল তুলতে পারছেন না ওই আইনজীবী । এই কষ্টের কথা আমি আপনি ছাড়া আর কাকেই বা বলবো মাননীয় প্রধানমন্ত্রী!

প্রসঙ্গত, সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলাটি গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী এই নির্দেশ দেন। ২৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন ১৬ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন। প্রাথমিক তদন্তের প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।

আরও পড়ুন:  সাংবাদিক প্রবীর সিকদার সাংবাদিক প্রবীর সিকদারের মামলা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। এজাহারে বাদী বলেন, প্রবীর সিকদার তার ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এতে দায়ী হিসেবে তিনজনের নাম উল্লেখ করে এক নম্বরে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম দেন। এরপর ১৬ আগস্ট রাতে প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করে ওই রাতেই ফরিদপুর নিয়ে আসা হয়। পরের দিন আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি