তনুকে উৎসর্গ করে নাটক ‘চাঁনমতির পালা’

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২০:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২০:৫৬

তনু পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত পঞ্চম জাতীয় যুব নাট্যোৎসবে নিহত সোহাগী জাহান তনুকে উৎসর্গ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) মঞ্চস্থ করতে যাচ্ছে গীতি নাটক ‘চাঁনমতির পালা’।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ও আতিকুর রহমান সুজনের নির্দেশনায় নাটকটি শনিবার রাত ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে।
নাটকটিতে আবহ সংগীতে আছেন শম্পা রানী সিংহ, ফয়সাল আহমেদ ও মৌসুমী। নেপথ্যে আছেন মো. খায়রুল বাশার বাঁধন, আল-আমিন, কাজী রিয়ান, মাহমুদুল হাসান, নূরে আলম সরকার, মানসুরা সাথী ও তৃষ্ণা দাস তৃষা। নাটকের পৃষ্ঠপোষকতায় রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশীদ। দিক নির্দেশনায় ভিসিটির প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম পাটোয়ারী। সমন্বয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রাশেদুল ইসলাম জীবন।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নাটকটির টেকনিক্যাল শো অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য তনুর মৃত্যুর পরে এই প্রথম কোনও নাটক মঞ্চস্থ করছে ভিসিটি। 

উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। সেখানে তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। দ্বিতীয় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। ঘটনার ৩৩ দিনেও পুলিশ হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি।

আরও পড়ুন:

নৌকাডুবিতে নিখোঁজ দুই বাদকের লাশ উদ্ধার

/বিটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক