তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

নিয়ামতপুরে ৮টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রের ৪০টি ঝুঁকিপূর্ণ

নওগাঁ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২৩:৫২আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:৫২

ইউপি নির্বাচন ২০১৬তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ই্‌উপি) নির্বাচনে শনিবার ২৩ এপ্রিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের ৯০টি কেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
শুক্রবার বিকেল তিনটা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে থেকে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ নির্বাচনি সামগ্রী সরবরাহ করেছে উপজেলা নির্বাচন অফিস।
পরে প্রিজাইডিং অফিসাররা পুলিশ প্রহরায় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচন সামগ্রী নিয়ে নিজ ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন।
জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানিয়েছেন, নির্বাচন চলাকালীন ৬৭৬ জন পুলিশ, ৫৩০ জন আনসার, ৪ প্লাটুন বিজিপি ও ২ প্লাটুন ‌র‌্যাব মোতায়েন থাকবে।
আটটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ৩০০ জন এবং মহিলা ৯২ হাজার ১৮৮ জন।

আরও পড়ুন:

ভোটের আগের রাতে ধানের শীষ ফেলে নৌকায় যোগদান!

/এনএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম