নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর ব্যালটে নৌকার সিল, নির্বাচন বর্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১১:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১২:১১

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর ব্যালটে নৌকার সিল, নির্বাচন বর্জন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থী এস এম আলমগীর হোসেন নির্বাচন বর্জন করেছেন। তার অভিযোগ, সকালে তিনি ভোট দিতে গেলে তার ক্রমিক নম্বরে আগে থেকেই ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালটে ফেলে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে নেয়।
শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি প্রার্থী আলমগীর এসব অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আলমগীর আরও অভিযোগ করেন, সকাল থেকেই এনায়েত নগরের ৯ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে রাখা হয়। আগের দিন রাতেই ব্যালটে ভোট দেওয়া হয়ে গেছে। আমি নিজের ভোট দিতে পারি নাই। আওয়ামী লীগের লোকজন এসে কেন্দ্র দখল করে নিয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন:

ইউপি নির্বাচন ২০১৬ নাটোরে ৫টি ইউনিয়নে বিএনপির ভোট বর্জন

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম