রাজশাহীতে শিক্ষক হত্যা

গ্রেফতার যুবক রাবি ছাত্র ও শিবির নেতা

রাজশাহী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ২২:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২২:১০

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার রাতে আটক হওয়া যুবকটি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নগরীর ওয়ার্ড পর্যায়ের শিবির নেতা। রবিবার সন্ধ্যায় তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে আটক যুবকের নাম হাফিজুর রহমান (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার জাহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতে নগরীর ছোটবনগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের শিবির সেক্রেটারি। তাকে মহানগর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, হাফিজুর রহমানকে নিজেদের কর্মী হিসেবে দাবি করে এ ঘটনায় তাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবিরের নগর শাখা।

এদিকে ইমেইলের মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় শিবির নেতা মো. হাফিজুর রহমানকে গ্রেফতার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি নাঈম মাহফুজ ও সেক্রেটারি আবদুল্লাহ যোবায়ের।

আরও পড়ুন: নতুন ছবিটা আর বানানো হলো না অধ্যাপক রেজাউলের

বিজ্ঞপ্তিতে তারা জানান, দেশে একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তার মূল অপরাধীদের শনাক্ত না করেই আইনশৃঙ্খলা বাহিনী সব খুনের দায় জামায়াত-শিবিরের ওপর চাপিয়ে দেয়ার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। গত শনিবার ঘটে যাওয়া ড. এএফএম  রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বেলাতেও যথারীতি এর ব্যতিক্রম ঘটেনি যদিও আইএস এই ঘটনার সম্পূর্ণ দায়ভার স্বীকার করে নিয়েছে। প্রচার মাধ্যমগুলোতেও আইএস-এর সম্পৃক্ততা নিয়ে সংবাদ করা হয়। এরপরেও শিবির নেতা মো. হাফিজুর রহমানকে তার ছোটবনগ্রামস্থ বাসা হতে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে কোনও ধরনের অভিযোগ ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের