ফেনীতে ধর্ষক গ্রেফতার, নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন

ফেনী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ১৭:০৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:১৫

গ্রেফতারের প্রতীকী ছবিফেনীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ধর্ষিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গ্রেফতারকৃত ফারুক ট্রাক চালকের সহকারী (হেলপার) বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকাল ৯ টার দিকে বারাহিপুর অচিনগাছতলা এলাকার জসিম মিয়ার কলোনিতে নিজ ঘরে টিভি দেখছিল ৫ম শ্রেণির ওই ছাত্রী। এসময় বখাটে ফারুক সে ঘরে ঢুকে মুখ চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার ও ফারুককে আটক করে। ফেনী মডেল থানা পুলিশ খবর পেয়ে ফারুককে গ্রেফতার করে নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ওই শিশুটির মা (হাফিজা বেগম) বাদী হয়ে ফারুককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ফারুক রংপুর জেলার কাউনিয়া থানার আতোয়ার হোসেনের ছেলে। তিনি বারাহিপুরে তার আত্মীয়ের ভাড়া বাসা থেকে ট্রাক হেলপার হিসাবে কাজ করেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান,  শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।  

আরও পড়ুন:

গোপালগঞ্জক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের