৫০০ টাকার জন্য খুন!

গাজীপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১১:১২আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১১:৩০

গাজীপুর

৫০০ টাকার জন্য জাহিদ হাসান রনি (২০) নামে এক তরুণকে খুনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার খন্দকার ও রাজু নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত জাহিদ হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ষোলঘর এলাকায়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহত রনি ও আটক আনোয়ার-রাজু মাছিমপুর এলাকায় থাকতেন। তারা নেশা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গত ২৪ এপ্রিল রনি আনোয়ারের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়। টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে রনি ও আনোয়ারের মধ্যে কথাকাটাটি হয়। রাত সাড়ে ৯টার দিকে মাছিমপুর এলাকার একটি গলির মধ্যে ওঁৎ পেতে ছিল আনোয়ার ও রাজু। রনি ওই গলিতে আসার পরই তাকে ছুরিকাঘাত করা হয়। এসময় রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আনোয়ার ও রাজুকে আটক করে গণধোলাই দেয়। পরে রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাজু ও আনোয়ারকে আটক করে। রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মামলা করার প্রক্রিয়া চলছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম