অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের ষষ্ঠ দিন

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগানে উত্তাল রাবি

রাবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৫:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:৫০

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের ষষ্ঠ দিনেও উত্তাল ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে ষষ্ঠ দিনেও শিক্ষার্থীদের স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত। প্রিয় শিক্ষক হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবারও শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ, নৃবিজ্ঞান, ফাইন্যান্স বিভাগ বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দেয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদুল্লাহ কলাভবনের সামনে গিয়ে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে শেষ হয়। অধ্যাপক রেজাউলের ডাক নাম ‘মুকুল’ নামে এ প্রতিবাদ মঞ্চ বুধবার বিকালে তৈরি করা হয়। এরপর সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর সেখানে পূর্বঘোষিত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগানে উত্তাল রাবি সমাবেশ শেষে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়, বিভাগীয় পুলিশ কমিশনাররের কার্যালয়, র‌্যাব-৫ এর  কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এছাড়া বিকালে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষক হত্যার বিচার দাবিতে আন্দোলনে ফিরেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টায় তারা সিনেট ভবনের সামনে মানববন্ধন করে। এছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করবে এবং আগামী ৩মে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করবে শিক্ষক সমিতি। এর আগে গত সোমবার সাতদিনের সময় বেঁধে আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল শিক্ষক সমিতি।

আরও পড়ুন:
আইএস'র নামে ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে মানবন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ পৃথকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

অধ্যাপক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় মানববন্ধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন:
মানুষ জানে গুম-খুন সরকারের ইশারায়: গয়েশ্বর

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম