চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গান পাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৯:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৯:৩৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে চার কেজি ছয়শ’ গ্রাম গান পাউডার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এই গান পাউডার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল হাসান জানান, সকাল পৌনে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মায় ভাসমান একটি নৌকাকে চ্যালেঞ্জ করে ঘাটে ভেরার সংকেত দেয়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে গান পাউডারগুলো জব্দ করে।সুবেদার লুৎফর রহমান টহল দলটির নেতৃত্ব দেন।
জব্দ করা গান পাউডারের আনুমানিক মূল্য প্রায় লাখ টাকা। তবে ওই নৌকায় নারী-পুরুষ মিলে প্রায় ৩০ জন যাত্রী থাকলেও কেউ ব্যাগের মালিকানা স্বীকার করেনি।
তিনি আরও বলেন, জব্দকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হচ্ছে এবং গান পাউডারের আসল মালিককে ধরতে গোপন অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন:
বিএনপির নতুন নাম নালিশ পার্টি: সেতুমন্ত্রী

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম