বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শামসুল হক খোন্দকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নিয়ম অনুযায়ী বিসিআইসির ডিলারশিপ হস্তান্তর না করায় নির্বাচন কর্মকর্তা শহিদুজ্জামান এ সিদ্ধান্ত নেন বলে জানা যায় ।
নশরতপুর ইউনিয়নে শামসুল হক খোন্দকারকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত করা হয়। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাইয়ের দিনে ডিলারশিপ হস্তান্তর না করার বিষয়টি ধরা পড়ে। রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার শহিদুজ্জামান তার মনোনয়নটি বাতিল করেন।
আরও পড়ুন:
চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫
শামসুল হকের মনোনয়ন বাতিল হলে এ ইউনিয়নে আওয়ামী লীগের কোনও প্রার্থী থাকবে না। এখানে অপর তিন প্রার্থীরা হলেন বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপির বিদ্রোহী প্রার্থী উজ্জ্বল হোসেন ও জাপার অ্যাডভোকেট তমসের উদ্দিন।
চেয়ারম্যান প্রার্থী শামসুল হক খোন্দকার জানান, তিনি আপিল করেছেন। রবিবার আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
/বিটি/এইচকে/








