রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৮:০৫আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:১২

রাজশাহী রাজশাহীর দূর্গাপুর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা জোসনা বেগম। ছেলের নাম জসিমউদ্দিন রেন্টু (২৭)। তিনি বখতিয়ারপুর এলাকার ভবানিপুর গ্রামের বাসিন্দা।
সোমবার জসিমউদ্দিনকে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদকাসক্ত জসিমউদ্দিন সোমবার নেশা করে বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে মারধর ও গালি গালাজ করেন। এসময় জসিমউদ্দিন আসবাবপত্র ভাঙচুর করে। এঘটনায় তার মা ছেলে জসিমউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয়।
এসময় পুলিশ তার শরীর তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। পরে দূর্গাপুর থানা পুলিশ জসিমউদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি