বগুড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১০ মে ২০১৬, ২০:১০আপডেট : ১০ মে ২০১৬, ২০:১৪

ইউপি নির্বাচন ২০১৬ বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কারারুদ্ধ ইদ্রিস আলী সিকদারের মনোনয়নপত্র তার স্ত্রী আলেয়া বেগমের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে আশেকপুর হিন্দুপাড়া এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা তার কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেয়। তবে মঙ্গলবার সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত সন্ত্রাসীদের ভয়ে ইদ্রিস আলী সিকদারের স্ত্রী প্রতিবাদ বা অভিযোগ করেননি।
জানা গেছে, ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাশকতার তিন মামলায় জেলে আছেন। এ অবস্থায় তিনি স্বজনদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকালে মনোনয়নপত্র জমা দিতে তার স্ত্রী আলেয়া বেগম স্বজনদের সঙ্গে নিয়ে জোড়াগ্রামের বাড়ি থেকে বের হন। বিকাল ৪টার দিকে তারা আশেকপুর হিন্দুপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা তার কাছ থেকে স্বামীর মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও শাজাহানপুর থানার ওসি তাদের বাড়িতে পৌঁছে দেন। ভয়ে আলেয়া বেগম এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, তারা নির্বাচনে যাবেন না। শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি রহস্যজনক।

ওই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদের সমর্থকরা বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান সরকার বাদল জানান, কারারুদ্ধ ইদ্রিস আলী সাকিদারের স্ত্রী আলেয়া বেগম তার কাছে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগটি তিনি খতিয়ে দেখছেন।

 আরও পড়ুন: শাজাহানপুরে মনোনয়নপত্র জমা দিলেন অস্ত্র মামলার আসামি

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি