পাবনায় নিখোঁজ তিন সহোদরসহ ১০ জনের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
২৬ মে ২০১৬, ০৭:১৫আপডেট : ২৬ মে ২০১৬, ০৭:১৮

পাবনা প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের তিন সহোদরসহ অন্তত ১০ জন। র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ। ভুক্তভোগী পরিবারগুলোতে বিরাজ করছে অজানা আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা।
র‌্যাব, পুলিশ, ডিবি, সিআইডিসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাচ্ছে না তাদের স্বজনরা। অপহৃতদের সন্ধান দাবিতে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে করেন তাদের স্বজনরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ তিন সহোদরের ফুফাতো ভাই আকরামুল আলম আকরাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ফরিদপুরের খাগরবাড়িয়া গ্রামের করিম সরদারের তিন ছেলে টিক্কা, এরশাদ ও সাদ্দাম ঘরে ঘুমিয়ে ছিল। ১১ মে ভোর রাতে র‌্যাবের পোশাক পরিহিত ৫/৬ জনসহ অন্তত ২৫ জনের একদল সশস্ত্র লোক বাড়ি ঘেরাও করে তিন ভাইকে তুলে নিয়ে যায়। একই রাতে ফরিদপুর থানাপাড়ার রনি ও সাভার গ্রামের দুলালকেও তুলে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুর থেকে অপহরণ করা হয় ফরিদপুরের আরও অন্তত ৫ জনকে। ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও তাদের খোঁজ মেলেনি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ফরিদপুর উপজেলার সাভার গ্রামের যুবদল নেতা সাইফুল ইসলাম লিটন খুন হয়। সেই মামলার বাদী পক্ষের লোকজন বিএনপি সমর্থিত ও এলাকার অত্যন্ত প্রভাবশালী। তারাই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিন ভাইকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাউকে গ্রেফতার করলে অপহৃতদের সন্ধান বেরিয়ে আসবে। অপহৃত তিন ভাই কৃষক পরিবারের সন্তান। তাদের বিরুদ্ধে থানায় কোনও মামলাও নেই। পরিবারের দাবি, তাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যায় তাহলেও বিষয়টি নিশ্চিত করা হোক। আর তারা আটক না করলে কারা করেছে তাদের খুঁজে বের করা হোক।

সংবাদ সম্মেলনে অপহৃত তিন ভাইয়ের বাবা করিম সরদারসহ তাদের স্ত্রী ও অন্যান্য ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মদনে সেপটিক ট্যাংকের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী