চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সেনাসদস্য খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৬, ২১:৩৫আপডেট : ২৬ মে ২০১৬, ২১:৩৮

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সেনাসদস্য বড় ভাই নিহত হয়েছেন।
নিহতের নাম ল্যান্স কর্পোরাল শহীদুল ইসলাম (৪০)।বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছোট ভাই শফিকুলকে আটক করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্তজা জানান, এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন শহিদুল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ছাদে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল ছুরিকাঘাত করলে সেনাকর্মকর্তা বড় ভাই ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

নিহত শহিদুল ইসলাম বগুড়ার সামরিক হাসপাতালে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: রাজশাহীতে মেডিক্যাল শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

/জেবি/ এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের