স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০১৬, ২০:১৬আপডেট : ৩১ মে ২০১৬, ২০:২০

কারাদণ্ড বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করায় হেলাল উদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মমতাজ পারভিন এ রায় দেন।
বগুড়ার স্পেশাল পিপি অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, হেলাল উদ্দিন শেখ শেরপুর উপজেলার হাসড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ২০০৫ সালের ২৪ জানুয়ারি পাশ্ববর্তী চকনশি গ্রামের ফজর আলী শেখের মেয়ে ফাতেমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় যৌতুক হিসেবে ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দেওয়া হয়। অবশিষ্ট টাকা না পেয়ে হেলাল উদ্দিন স্ত্রী ফাতেমার ওপর নির্যাতন শুরু করেন। যৌতুক না পেয়ে পরে স্ত্রীকে তালাক দেন।

ফাতেমা খাতুন ২০০৫ সালের ২২ মে স্বামী হেলাল উদ্দিন, শ্বশুর, শাশুড়ি, মামাসহ আটজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহায়তা করেন এপিপি অ্যাডভোকেট তৃপ্তি বেগম।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী