শাপলা খাতুন হত্যা মামলা: পিচ্চি বাবুসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০১ জুন ২০১৬, ০৪:১৭আপডেট : ০১ জুন ২০১৬, ০৪:২৯

আইন-আদালত গুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামে শাপলা খাতুন (২৫) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার দায়ে  আবদুল মোমিন ওরফে বাবু মণ্ডল ওরফে পিচ্চি বাবু ও তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দিয়েছেন আদালাত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশও দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেকের দুই বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা জজ আ ম সাঈদ এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল রাতে দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের ভুট্টা ক্ষেতে ওই নারীকে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ ‘অজ্ঞাত’ হিসেবে লাশ উদ্ধার করে। পুলিশ হত্যারহস্য উদঘাটনে ব্যর্থ হয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ২০১৪ সালের ২৩ এপ্রিল ডিবি পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামের সামসুল আলমের ছেলে আবদুল মোমিন, ওরফে বাবু মণ্ডল ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করে।
২৪ এপ্রিল, পরদিন, পুলিশ সুপার কার্যালয়ে বিফ্রিং-এ পিচ্চি বাবু অর্থসম্পদ হাতিয়ে নিয়ে বিগত ৯ বছরে পাঁচ নারী, এক কিশোরসহ সাতজনকে হত্যার কথা স্বীকার করেন। এদের মধ্যে শাপলাকে দেহব্যবসা করানোর জন্য ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার মিরাজ হোটেল থেকে আনা হয়েছিল বলে তিনি জানান। ওই নারী পিচ্চি বাবুর ঢাকার বাসা চিনতেন, তাই তাকে গলায় ওড়নার ফাঁস পরিয়ে বাবু হত্যা করেন। তবে আদালতে বাবু দুই নারীসহ তিনজনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাপলা হত্যা মামলা পুরুজ্জীবিত হয়।

পিচ্চি বাবুর দুই সহযোগী রাফিউল ইসলাম রাফি ও মোহাম্মদ শাহীনকে পরে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান তাদের বিরুদ্ধে চার্জশিট দেন।

বগুড়ার পিপি অ্যাডভোকেট আবদুল মতিন জানান, পিচ্চি বাবু ও রাফি এ হত্যায় জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আসামী পক্ষে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মিন্টু, এএইচএম গোলাম রব্বানী খান রোমান ও লুৎফর রহমান মামলা পরিচালনা করেন।

আরও পড়তে পারেন: বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র চলছে: আইজিপি

/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের