রাবি ছাত্রদের মহাসড়ক অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

রাবি ও রাজশাহী প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০৩:৫৬আপডেট : ০৬ জুন ২০১৬, ০৫:০৭

রাজশাহী ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন অংশ রবিবার রাত ১১টা থেকে অবরুদ্ধ করে রাখার প্রায় তিন ঘণ্টা পর প্রক্টরের হস্তক্ষেপে পৌনে ২টায় অবরোধ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের ছাত্ররা। রাবির প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান ছাত্রদের সঙ্গে আলাপের পর অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা রিচি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক ও সহযোগীর সঙ্গে ভাড়া সংক্রান্ত বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ে রাবির বিপণন দ্বিতীয় বর্ষের ছয় শিক্ষার্থী। ছাত্ররা জানান, বিবাদের জের হিসেবে ওই ছয় ছাত্রকে বিনোদপুরে তাদের গন্তব্যে না নামিয়ে দরজা আটকে জোরপূর্বক নিয়ে যাওয়া হতে থাকে। এ সময় সাধারণ বাসযাত্রীরা ছাত্রদের নামিয়ে দেওয়ার অনুরোধ করছিলেন বলে জানায় ছাত্ররা। একপর্যায়ে প্রথমে চারজন ও পরে আরও দুইজনকে বাস থেকে নামানো হয়। শেষ ছাত্রকে মারধরে রক্তাক্ত করা হয় বলে ছাত্ররা দাবি করেন। ওই ছাত্রকে নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রক্টর জানান, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে সোমবার বৈঠকের মাধ্যমে ছাত্রদের সঙ্গে বিবাদের বিষয়টির সুরাহা তিনি করবেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবির জানান, বিষয়টি পুলিশ দেখছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে ছিনতাইয়ের ঘটনায় আটত ৩

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম