সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টায় ৬১ বিএনপি-জামায়াত নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০১৬, ২৩:১২আপডেট : ১০ জুন ২০১৬, ২৩:২০

সিরাজগঞ্জ দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জে গত ৩৬ ঘণ্টায় ৬১ জন বিএনপি-জামায়তের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
অপরদিকে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও ২১ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি ছাড়াও সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

শনিবার এদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন

/এনএস/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান