রাজশাহীতে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে এক হেলপার নিহত হয়েছেন। নিহতের নাম প্রসেনজিৎ (২৪)। পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের নিতিন সিংয়ের ছেলে।
এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হযেছে।
/টিএন/
আপ: এইচকে








