সরকার সব চক্রান্ত নস্যাৎ করে দেবে: ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৫:৩৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:৩৪

পাবনায় ভূমিমন্ত্রী একটি কুচক্রি মহল দেশের বর্তমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নাশকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সরকার এই ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। 

শুক্রবার (১৭ জুন) পাবনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন। দেশের উন্নয়নে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় এনে তা কার্যকর করেছে। সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে।  এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে কোনও মূল্যে দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।

গত ১০ জুন পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্য রঞ্জন পান্ডের হত্যার ব্যাপারে তিনি বলেন, সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতির মাধ্যমে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করে আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, র‌্যাব কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরও পড়ুন- 

আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম