ওসির বদলি ঠেকাতে জনতার মহাসড়ক অবরোধ!

বগুড়া প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৬:৫৬আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:০৫

বগুড়ার শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শত শত বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তারা প্রায় ৪৫ মিনিট বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বিষয়টি দেখার আশ্বাস দিলে জনগণ সরে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়লে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বগুড়া

জানা গেছে, প্রায় ৯ মাস আগে আলমগীর হোসেন বগুড়ার শাজাহানপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। সরকারি দলের ক্যাডারদেরও তিনি ছাড় দেননি। এতে ক্ষতিগ্রস্তরা তাকে বদলি করতে তদবির শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান কার্যালয়ে বদলি করে।

খবরটি জানাজানি হলে উপজেলার সচেতন জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষ ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। বেলা ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

তারা জানান, ওসি আলমগীর যোগদান করার পর সরকারি দলের ক্যাডার বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের হামলা-মামলা থেকে তারা রেহাই পেয়েছেন। ক্যাডাররা জনগণকে জিম্মি করে ফেলেছেন। তাই এই ওসি চলে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। প্রায় ৪৫ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম ও সিনিয়র এএসপি (এ-সার্কেল) মফিজুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

নির্বাহী কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওসির বদলির আদেশ পুনর্বিবেচনার আশ্বাস দিলে জনগণ মহাসড়ক থেকে সরে যায়।

সিনিয়র এএসপি মশিউর রহমান জানান, কেউ মহাসড়ক অবরোধ করেনি। জনগণ ছবি তোলার জন্য কয়েকটি গাড়ি থামিয়ে দিয়েছিল। এছাড়া ওসির বদলি বন্ধ করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকি জানান, প্রায় এক বছর আগে শাজাহানপুর থানায় যোগদানকারী ওসি আলমগীর হোসেনকে পিবিআই প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বদলির প্রত্যাহারের দাবিতে জনগণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নিবেন।

 /বিটি/টিএন/

আরও পড়ুন: একজনের নামে ৬০ হাজার নিবন্ধিত সিম পাওয়া গেছে: তারানা

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম