বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয় যাচাই এর পূর্ব পর্যন্ত সঠিকভাবে গ্রাহকের পরিচয় নিশ্চিত করার কোনও কার্যকরী ব্যবস্থা ছিল না। পরীক্ষামূলকভাবে নমুনা যাচাই করে দেখা গেছে যে, দেশের অধিকাংশ গ্রাহকের পরিচিত সঠিক হয়। এমনকি একজনের নামে ৬০ হাজার নিবন্ধিত সিমের তথ্যও পাওয়া গিয়েছিল বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে গিয়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ৬০ হাজার নিবন্ধিত সিমের ভয়াবহ তথ্য পাওয়া গিয়েছিল।’
সিম পুনঃনিবন্ধন শুরুর আগে গত বছর ২২ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, সিমের নিবন্ধন যাচাই করতে গিয়ে একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলার নজির পাওয়া গিয়েছিলো বলেও উল্লেখ করেন তিনি।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৫৮ জন। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম যাচাই হয়েছে ১১ কোটি ৬০ লাখ গ্রাহকের।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
- রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী
- পিডিবি কর্মকর্তার বকেয়া বিদ্যুৎ বিল ৯ লাখ টাকা!
ইএইচএস/এজে







