চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতের পৃথক কয়েকটি ঘটনায় এক স্কুলছাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড় ও বৃষ্টির সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের সুনাম ঘাটা গ্রামের কালাই রাঢী, গুচ্ছ গ্রামের তালেব আলী সরদার, এনায়েতপুর চর এলাকার সোনামুদ্দীন খাঁনের ছেলে হারুন খাঁ, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রফিকুল হক এবং দুর্লভপুর বাজার এলাকার তৃতীয় শ্রেণির ছাত্রী বুলি খাতুন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের একটি খড়ের ঘরে রফিক, কালাইবারী, তালেব আলী ও হারুন খাঁন আশ্রয় নেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের চার জনের মৃত্য হয়।
স্থানীয়রা আরও জানায়, নিহত কালাই বারী, তালেব আলী ও হারুন খাঁন তাবলীগ জামায়াতের সঙ্গে ওই এলাকায় এসেছিলেন।
আরও পড়ুন-
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন
ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে: জুনায়েদ বাবুনগরী
/এনএস/এফএস/








