ঈদে শাড়ির বায়নাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ২০:০৮আপডেট : ২৪ জুন ২০১৬, ২০:১৮

জয়পুরহাট ঈদে নতুন শাড়ির বায়নাকে কেন্দ্র করে লাবণী আক্তার (২৭) নামে এক গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী আবুল কালাম আজাদ ও পরিবারের লোকেরা। নিহত লাবণী আক্তার দুই সন্তানের মা। শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন লাবণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুপুরে নিহতের স্বামী আবুল কালাম আজাদ (৩৬), শাশুড়ি হাসনাহেনা (৬১), দুই ননদ নাজিয়া (১৮) ও নাজমাকে (২৫) আটক করেছে । নিহত লাবণী আক্তারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গ্রামের  মৃত খয়ের মণ্ডলের ছেলে আবুল কালাম আজাদের স্ত্রী লাবণী আক্তার ঈদে স্বামীর কাছে নতুন শাড়ি কিনে দেওয়ার কথা বললে স্বামী আজাদ অপারগতা জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই একপর্যায়ে আজাদ ও তার পরিবারের সদস্যরা লাবণীর ওপর চড়াও হয়।

স্থানীয়রা জানান, লাবণী মারা যাওয়ার পর তার গলায় ফাঁস লাগিয়ে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবণী আক্তারের লাশে উদ্ধার করে আজাদসহ অন্যদের আটক করে।

ওসি জানান, নিহত লাবণী আক্তারের ভাই ওয়াজেদ আলী থানায় অভিযোগ করায় ওই চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এইচকে/

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী! 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী