‘গুপ্তহত্যায় জড়িত বিএনপির মুখোশ শিগগিরই উন্মোচিত হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ২১:০৭আপডেট : ২৪ জুন ২০১৬, ২১:১১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইফতারি সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদিনই মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘গুপ্ত হত্যার সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের মুখোশ খুব শিগগিরই উন্মোচিত হবে সবার সামনে।’

খালেদা জিয়ার মদদেই দেশে গুপ্ত হত্যা চলছে বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার বিকালে তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন মন্ত্রী।

‘দেশে সংগঠিত অপরাধমূলক সব ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশ জড়িত’ খালেদা জিয়ার এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা ও  নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন। একটি নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন। গুপ্ত হত্যায় মদদ দিয়ে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের এই ষড়যন্ত্রের বিচার করবে। এ সময় তিনি বিভিন্ন উন্নয়নমুখী চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রমজানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, সাবেক পৌর মেয়র জিএম তালুকদার মধু, বর্তমান পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যুবলীগের লুৎফর রহমান, জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের শাহীন আলম ও আলী আসলাম প্রমুখ।

আরও পড়ুন:
খালেদা জিয়া রোজার পবিত্রতা নষ্ট করছেন: হানিফ

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে