১৫ বছর পর তফসিল ঘোষণা, ৭ আগস্ট সোনাতলায় নির্বাচন

বগুড়া প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ২২:৩৪আপডেট : ২৮ জুন ২০১৬, ২২:৩৭

বগুড়া বগুড়ার সোনাতলা পৌরসভায় দীর্ঘ ১৫ বছর পর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউনুছ আলী মঙ্গলবার এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেন।
ইউনুছ আলী জানান, সোমবার তফসিল ঘোষণা ও মঙ্গলবার নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে। ১৪ জুলাই মনোনয়ন বাছাই, ২২ জুলাই প্রত্যাহার ও ২৩ জুলাই প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন গ্রহণ করা হবে ৭ আগস্ট।
এদিকে তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুত নির্বাচন প্রচারণায়। মেয়র প্রার্থীদের মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন, সোনাতলা বণিক সমিতির সভাপতি ও জেলা জাতীয় যুব শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্নু। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী শহিদুল বারী খান রব্বানী ও বিএনপির প্রভাষক এটিএম গোলাম রফিক।

জানা গেছে, গত ২০০১ সালের ২৬ এপ্রিল বগুড়ার সোনাতলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পার্শ্ববর্তী বালুয়া ইউনিয়নের সীমানা নিয়ে মামলা থাকায় এ পৌরসভায় ১৫ বছর নির্বাচন করা সম্ভব হয়নি। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।

রাজনৈতিকসহ নানা কারণে পৌর এলাকার প্রায় ২৬ হাজার বাসিন্দা দীর্ঘদিন ভোট প্রদান ও তাদের প্রতিনিধি নির্বাচিত করা থেকে বঞ্চিত ছিলেন। প্রশাসকরা দায়িত্ব পালন করায় এ পৌর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

আরও পড়ুন: ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের ৭ পুলিশ সদস্য প্রত্যাহার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী