রাজশাহী জেলা আ. লীগ সম্পাদককে হত্যার হুমকি দিলো আইএস

রাজশাহী প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ২৩:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০০:১৪

রাজশাহী জেলা আ’লীগ সম্পাদককে হত্যার হুমকি দিলো আইএস রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। বুধবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে ডাক যোগে রেজিস্ট্রি চিঠিতে এই হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্যাডে ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশ লেখা রয়েছে। তবে প্রেরকের জায়গায় নাম দেওয়া আছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার জৈনক হেকমত আলীর।
পরে মোবাইল ফোনে রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বিষয়টি অবগত করেন।
চিঠিতে ‘রাজশাহীতে আমাদের পরবর্তী কিলিং মিশন’ শিরোনামে বলা হয়েছে,আমরা তাকে বারবার সর্তক করার পরও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সভা সমাবেশে আমাদের সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন এবং ইসলামী চিন্তাবিদদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যা বাংলাদেশের ইসলামের জন্য হুমকি। আবার তিনি শেখ হাসিনাকে ইসলাম দরদী বানানোর চেষ্টা করে বক্তব্যে বলেছেন,শেখ হাসিনার হাতে বাংলাদেশের ইসলাম নিরাপদ। তিনি ইসলামী আইনে দেশ পরিচালনা করছেন, দেশে আলেম ওলামাগণকে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। কিন্তু আপনারা অবগত আছেন এই জালেম সরকারের নির্যাতন, হত্যা, গুম এগুলোর হাত থেকে দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম, ওলামাগণ এমনকি ইসলামী আদর্শের সাধারণ মানুষও ছাড় পাচ্ছেন না। আর আসাদুজ্জামান আসাদ এই সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছেন।ইসলামের অপপ্রচার এমনভাবে করছেন যে,সেই আমাদের পরবর্তী কিলিং মিশনের টার্গেট। ’

তবে আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন,আমাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে আমি বিচলিত নই। যারা সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তৎপর রয়েছে তারাই মূলত এই ধরনের চিঠি পাঠিয়েছে।

/বিটি/এনএস/এমএসএম/

আরও পড়ুন:

যে কারণে জঙ্গিদের রক্ত ও ডিএনএ পরীক্ষা

মাদ্রাসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি: ইউনিটভিত্তিক মগজধোলাই!

হাসনাত করিমকে নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

চলছে ‘জংগীর সাথে কথোপকথন’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী